মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে আলোচনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস  ২০২৬ উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে আলোচনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়-এ এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার টি.এ.এম ওমর ফারুক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য জনাব এম আবদুর রহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মো: খোরশেদ আলী, প্রক্টর জনাব মুহাম্মদ ওয়াহিদুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

Recent News