News
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৩ মে ২০২৬ তারিখে বান্দরবান বিশ্ববিদ্যালয়-এর একাডেমিক ভবনের মধ্যস্থ মাঠে “শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় BU King’s Man এবং BU Coders। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় BU King’s Man ৬ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার ফলাফল:
টস জয়ী দল: BU Coders
BU King’s Man: ৬৩ রান / ৪ উইকেট
BU Coders: ৫৭ রান / ৪ উইকেট
ব্যক্তিগত অর্জন:
ম্যান অব দ্য ম্যাচ: অভি (BBA) — ২৬ রান
ম্যান অব দ্য টুর্নামেন্ট: সাঈদ হাসান রাতুল (BBA) — মোট ৫৯ রান ও ৬ উইকেট
টুর্নামেন্টে রানার্স আপ হয় BU Coders এবং চ্যাম্পিয়ন হয় BU King’s Man। দলটির অধিনায়ক ছিলেন সাঈদ হাসান রাতুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য ডা. মং তে ঝ, ট্রাস্ট সদস্য ডা. অং চালু, জেলা ক্রীড়া কর্মকর্তা,বান্দরবান জনাব মো: রেজাউল করিম এবং জেলা ক্রীড়া কর্মকর্তার সঙ্গে আগত অতিথি সম্মিলিত ক্রীড়া পরিষদ বান্দরবানের সভাপতি জনাব আজাহারুল ইসলাম বাবুল।
এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা মো: রেজাউল করিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি ক্রিকেট ব্যাট উপহার প্রদান করেন এবং ভবিষ্যতে বিভিন্ন খেলাধুলার আয়োজন ও ক্রীড়া কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
খেলার ধারাভাষ্য এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কর্মকর্তা জনাব মো. তহীদুল ইসলাম মাছুম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব টি. এ. এম. ওমর ফারুক, শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব জনব সোহরাব হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
প্রাণবন্ত আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


Bandarban University