News
বান্দরবান বিশ্ববিদ্যালয় ও WESHDA-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর
১৪ জুন ২০২৬ তারিখে বান্দরবান বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO) WESHDA-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ শাহ আলম, পরিচালক, খুলনা আঞ্চলিক কেন্দ্র, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং ডা. শেখ মোঃ মারফুল হক, এক্সিকিউটিভ ডিরেক্টর, WESHDA।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে কমিউনিটি ডেভেলপমেন্ট, গবেষণা কার্যক্রম, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে যৌথ একাডেমিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। উভয় প্রতিষ্ঠান শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এ সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সংস্থার মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং গবেষণা, সামাজিক উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


Bandarban University