News
প্রয়াত নিরাপত্তা প্রহরী ক্য ওয়ং শৈ মারমা 'র পরিবারের পাশে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রয়াত নিরাপত্তা প্রহরী ক্য ওয়ং শৈ-এর মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, এমবিএ, পিএসসি, পিএইচডি (অব.)।
এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পরিবারের চলমান প্রয়োজন বিবেচনায় তিনি নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।


Bandarban University