বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স কমিটির ৮ম সাধারণ সভা অনুষ্ঠিত

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স কমিটির ৮ম সাধারণ সভা অনুষ্ঠিত

আজ ১ আগস্ট ২০২৬ তারিখে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির ৮ম সাধারণ সভা শনিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ফিন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও ফিন্যান্স কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্ট সেক্রেটারি ও ফিন্যান্স কমিটির সদস্য ড. মোহাম্মদ নুরুল আবছার, ফিন্যান্স কমিটির সদস্য প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, ফিন্যান্স কমিটির সদস্য প্রফেসর সরওয়ার জাহান, ফিন্যান্স কমিটির সদস্য-সচিব ও ফিন্যান্স ডিরেক্টর (ভারপ্রাপ্ত) জনাব চিংচি প্রু সুকি এবং জুনিয়র অ্যাকাউন্টস অফিসার জনাব মুহাম্মদ গিয়াস উদ্দিন।



সভায় বিশ্ববিদ্যালয়ের চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি, আয়-ব্যয়ের বিভিন্ন দিক, আর্থিক ব্যবস্থাপনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদন করা হয়।



সভায় বক্তারা বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কার্যকর আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা পরিবেশ বজায় রাখার অন্যতম পূর্বশর্ত। এ লক্ষ্যে ফিন্যান্স কমিটির গৃহীত সিদ্ধান্তসমূহ বিশ্ববিদ্যালয়ের আর্থিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সভা শেষে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান উপস্থিত সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Recent News